লাইফস্টাইল

অগ্ন্যাশয় ক্যান্সারের লক্ষণ

সাননিউজ ডেস্ক: মানবদেহে যত ব্যাধি বাসা বাঁধে তার মধ্যে ক্যান্সার মরণঘাতী ব্যাধি হিসেবে স্বীকৃত।ক্যান্সারই এমন একটি ব্যাধি যেটা মানবমনের আতঙ্ককে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয়। আর অগ্ন্যাশয় ক্যান্সার হচ্ছে এমন একটি সমস্যা, যেটিকে ক্যান্সারের রাজা বলা হয়ে থাকে।

অগ্ন্যাশয় কি?

অগ্ন্যাশয় হচ্ছে— দেহের ইনস্যুলিন ক্ষরণের প্রধান কেন্দ্র। আর শরীরের এই গ্রন্থিতেই বাসা বাধতে পারে মরণঘাতী ক্যান্সার। সাধারণত এই ক্যান্সার মধ্যবয়সিদের মাঝে বেশি হয়ে থাকে। আর নারীদের তুলনায় এটি পুরুষদের মধ্যে বেশি হতে দেখা যায়।

অগ্ন্যাশয়ের ক্যান্সার কখন হয়?

অগ্ন্যাশয়ের ক্যান্সার তখনই শরীরে বাসা বাঁধে হয় যখন পাকস্থলীর পেছনের এই গ্রন্থি অগ্ন্যাশয়ের কোষসমূহ আনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়ে একটি পিণ্ডের সৃষ্টি করে। আর এই ক্যান্সার কোষগুলো শরীরের অন্য অংশে আক্রমণ করতে পারে।

কি কি সমস্যা শরীরে দেখা দিলে বোঝা যাবে যে একজন মানুষ অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত বিশেষজ্ঞরা তার কিছু লক্ষণ উল্লেখ করছেন।সেগুলো হলো:

১. আপনার চোখের সাদা অংশ বা আপনার ত্বক হলুদ হয়ে যায় (জন্ডিস), আপনার ত্বকে চুলকানি দেখা দিতে পারে, প্রস্রাব গাঢ় এবং স্বাভাবিকের চেয়ে বেশি ফ্যাকাসে হতে পারে।

২. কোনো কারণ ছাড়াই ক্ষুধা কমে যাওয়া বা ওজন কমে যেতে পারে।

৩. অতিরিক্ত ক্লান্ত বোধ করা বা শরীরে কোনো শক্তি না থাকার মতো সমস্যা দেখা দিতে পারে।

৪. শরীরে উচ্চ তাপমাত্রা বা বেশি গরম লাগা অথবা শরীরে কাঁপুনি অনুভব করা।

৫. ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অথবা মলে অন্যান্য পরিবর্তন দেখা দিতে পারে।

৬. পেটের ওপরের অংশে বা পিঠে ব্যথা অনুভব হতে পারে। এ ছাড়া খাওয়ার সময় বা শুয়ে থাকার সময় বেশি খারাপ অনুভব করা আর সামনের দিকে ঝুঁকে থাকলে কিছুটা ভালো অনুভূত হতে পারে এ সময়। এটিও একটি লক্ষণ হতে পারে।

৭. বদহজমের লক্ষণ দেখা দিতে পারে বা পেট ফোলা ভাব হতে পারে।

এগুলোর বাইরেও অনেক সময় অগ্ন্যাশয় ক্যান্সারের কোনো উপসর্গ নাও থাকতে পারে, অথবা সেগুলো চিহ্নিত করা কঠিন হতে পারে।

অগ্ন্যাশয় ক্যান্সার চিকিত্সা:

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিত্সা ক্যান্সারের বিস্তার বা পর্যায়ে, ক্যান্সারের আকার এবং ধরণের, ক্যান্সারের অবস্থান, রোগীর সাধারণ স্বাস্থ্য এবং চিকিত্সার ইতিহাসের উপর নির্ভর করে।

অগ্ন্যাশয় ক্যান্সারের জন্য সবচেয়ে সাধারণ ধরণের চিকিত্সাগুলি নিম্নলিখিত।

.সার্জারি
.রাসায়নিক মিশ্রপ্রয়োগে রোগচিকিত্সা
.রঁজনরশ্মি দ্বারা চিকিত্সা
.লক্ষ্যবস্তু থেরাপি
.সহায়ক / উপশম যত্ন

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা