লাইফস্টাইল

গাজরের হালুয়া

সান নিউজ ডেস্ক: গাজর। অনেকে সবজি ভাজি করতে বা কাঁচা খেয়ে থাকেন। কিন্তু এটা দিয়ে আরেকটি সুন্দর রেসিপিও যে রান্না করা যায় সেটা হয়ত অনেকেই জানেন না বা রান্না কীভাবে করতে হয় তা জানেন না। আজকে থাকছে একটি সুস্বাদু হালুয়া রান্নার রেসিপি। যে কোন অনুষ্ঠান বা পরিবার নিয়ে উপভোগ করতে পারেন গাজরের হালুয়া।

উপকরণ:

গাজর – ১ কেজি

দুধ – ১/২ লিটার

ঘি – ৫/৬ চা চামচ

এলাচ- ৭/৮টি

কিসমিস – ১ টেবিল চামচ

চিনি – ৬ চা চামচ

বাদাম কুঁচি – ১ টেবিল চামচ

দারচিনি – ২/৩ টা

খেজুর কুঁচি – ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:

(১) প্রথমে গাজরগুলো গ্রেট করে নিবেন।

(২) তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।

(৩) তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে নিতে হবে।

(৪) ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।

(৫) দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি এবং খেজুর কুঁচি দিয়ে নামিয়ে নিন।

হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার গাজরের হালুয়া।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা