লাইফস্টাইল

প্রেম হয় চতুর্থ দেখায়

লাইফস্টাইল ডেস্ক: মানুষের মনে জেগে উঠতে পারে ভালোবাসার অনুভূতি যে কোনো সময়ই।

কথায় আছে, প্রেম প্রথম দেখাতেই হয়। আসলে এই কথাটি একদমই ভুল। নিজের মনে কারো জন্য প্রেম জাগতে অন্তত চারবার দেখা হওয়া প্রয়োজন। অর্থাৎ চতুর্থ দেখায় প্রেম হয়।

বিষয়টি একটু অবাক করার মতো হলেও সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, একাধিকবার দেখার পরই প্রেমে মত দেন প্রেমিক বা প্রেমিকা। পরিণত হন একক সত্ত্বায়।

নিউইয়র্ক হ্যামিল্টন কলেজের মনোবিজ্ঞানী রবি থিরুচেসেলভাম বলেন, প্রথম দেখায় একে অপরের প্রতি হালকা ভালো লাগা তৈরি হয়। এরপর যতই দেখা হয়, ততই একে অন্যের প্রতি মুগ্ধতা বাড়ে। তাতে কথা হোক আর না হোক।

গবেষণায় একদল তরুণ-তরুণী অংশ নেন। যাদের আগে থেকে পরিচয় ছিল না। তাদেরকে প্রথমে একবার একে অপরের ছবি দেখানো হয় এবং মনোভাব যাচাই করা হয়। এতে কেউ কারো প্রতি তেমন আকর্ষণ বোধ করেননি।

কিন্তু দ্বিতীয়বার দেখালে একটু আকর্ষণ অনুভব করেন। তৃতীয়বার এর মাত্রা বাড়ে। চতুর্থবারে তা শক্তিশালী পর্যায়ে পৌঁছায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা