লাইফস্টাইল

গরুর মাংসের আচার

সান নিউজ ডেস্ক : সাধারণত বিভিন্ন টক জাতীয় ফল দিয়ে আমরা আচার তৈরি করে থাকি। গরুর মাংসের আচার খেয়েছেন কখনো? যারা খেয়েছেন তারা নাম শুনলেই জিভে জল চলে আসে। আসুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করবেন গরুর মাংসের আচার।

উপকরণ :

গরুর মাংস এক কেজি, টক জাতীয় (আম বা জলপাই) আচার তিন-চার টেবিল চামচ, পেঁয়াজ কুচি, রসুনবাটা, আদাবাটা, জিরাবাটা, সরিষাবাটা, মরিচের গুঁড়া (এক টেবিল চামচ), হলুদ (এক টেবিল চামচ)।

দারচিনি (তিন-চারটি), কাঁচামরিচ (পাঁচ-ছয়টি), টকদই (আধা কাপ), তেল (এক কাপ), আচারের মসলা গুঁড়া ও চিনি ও লবণ পরিমাণমত।

প্রণালি :

প্রথমে মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তার সঙ্গে বাটা মশলা, গুঁড়ো মসলা, লবণ, টকদই ভালভাবে মাখিয়ে নিন এবং এক ঘণ্টা রেখে দিন। এবারে কড়াইতে তেল দিয়ে গরম করে নিন।

এতে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে সেখানে মাংস ঢেলে দিন। মাংসগুলো ভাল করে কষাতে হবে।

এবারে গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করুন। পানি শুকিয়ে আসলে আচার, চিনি, কাঁচামরিচ, দারুচিনি দিয়ে মাংস ভালো করে ভুনা করুন। নামানোর কিছুক্ষণ আগে আচারের মসলা ওপরে একটু ছিটিয়ে দিন।

হয়ে গেল গরুর মাংসের আচার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা