লাইফস্টাইল

কেন  অক্সিজেনের ঘাটতি হয়? আছে প্রতিকারও

লাইফস্টাইল ডেস্ক: করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে যেসব জিনিস আমাদের পরিচিত হয়ে উঠেছে তার ভেতরে একটি হলো অক্সিমিটার। করোনাভাইরাসের অন্যতম লক্ষণ হলো শরীরে অক্সিজেন কমে যাওয়া। তাই মানুষ এ বিষয়ে সচেতন হচ্ছেন।

রক্তে অক্সিজেন শুধু করোনাভাইরাসের কারণেই কমে না, অন্যান্য অসুখের কারণেও হতে পারে। তবে এটি কোনো অসুখ নয়, উপসর্গ। এই উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই।

কাদের ঝুঁকি বেশি?

সুস্থ মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা থাকে ৯০-১০০ শতাংশ। এর নিচে নেমে গেলেই সমস্যা দেখা দেয়। এ সমস্যা হতে পারে ক্রনিক কোনো অসুখের কারণে অথবা হঠাৎ করেই।

ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডি‌জিজ বা সিওপিডি, অ্যাজমা ইত্যাদি সমস্যার ক্ষেত্রে দেখা দিতে পারে অক্সিজেনের ঘাটতি। এসব ক্ষেত্রে অক্সিজেনের মাত্রা ৯০ এর নিচে নেমে গেলেই চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

রক্তে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন। যে কারণে রক্তে হিমোগ্লোবিন কমে গেলে সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে যারা অ্যানিমিয়ার রোগী তাদের বাড়তি সচেতন থাকতে হবে। এ কারণে নিয়মিত রক্ত পরীক্ষা করানো উচিত।

অনেক সময় বদ্ধ জায়গায় থাকলে দেখা দিতে পারে অক্সিজেন সংকট বা হাইপক্সিয়া। যাদের হার্টে ব্লক রয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। এর ফলে রোগীর বুকে ব্যথা হয়। অনেক সময় দুর্ঘটনাবশত শ্বাসনালিতে খাবার আটকে গিয়েও এই সমস্যা দেখা দিতে পারে।

নিয়মিত খেয়াল রাখতে হবে

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত অক্সিজেনের মাত্রা মেপে দেখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এই মাত্রা ৯০ এর নিচে নেমে গেলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ করোনা রোগীর ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। করোনাভাইরাস ফুসফুসে ঢুকে অ্যালভিওলাই ও ফুসফুসের থলিগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ফুসফুস ঠিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে না।

কী করবেন?

করোনার এই সময়ে ভিড়ের মধ্যে গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আবার এক জায়গায় অনেক মানুষ থাকলে সেখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ফলে ভিড়ের ভেতর মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট হবে। কিন্তু সংক্রমণ এড়াতে মাস্ক ছাড়া চলা যাবে না। তাই ভিড় এড়িয়ে চলতে হবে।

আপনি যদি নিজের গাড়িতে একা থাকেন তবে মাস্ক ছাড়াও থাকতে পারেন। কিন্তু গাড়িতে অন্য কেউ থাকলে দুজনকেই মাস্ক পরতে হবে।

যেকোনো রকম শরীরচর্চার সময় মাস্ক পরা যাবে না। কারণ এতে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এমন কোনো জায়গায় শরীরচর্চা করুন, যেখানে মানুষ কম।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা