লাইফস্টাইল

ঝকঝকে সাদা নখের পাঁচ রহস্য

সান নিউজ ডেস্ক : অযত্নে-অবহেলায় হাত পায়ের নখ গুলো হলদে হয়ে যায়। ঘরের নানা কাজে ব্যস্ত থাকা এবং অবহেলার দরুণ নখের রং হলদেটে হওয়া বা নখ পাতলা হয়ে ভেঙে যাওয়া চলতে থাকে।

এজন্য অনেকেই নখে নিয়মিত নেইলপলিশ ব্যবহার করেন। তবে এটি কোনো সমাধান নয়। এর চেয়ে নেইলপলিশে নখ না ঢেকে বরং ঝকঝকে সাদা করে নিন ঘরোয়া পাঁচ উপায়ে-

* মুখের আর্দ্রতা বজায় রাখতে আমরা ময়েশ্চারাইজার এর দ্বারস্থ হয়েই থাকি। তবে এটা জেনে খুশি হবেন আপনার ড্রেসিং টেবিল এর এই সরঞ্জাম কিন্তু নখ এর মসৃণতা ও জেল্লা ধরে রাখতে পারে। রাতে ঘুমানোর আগে নিয়মিত ময়েশ্চারাইজার ম্যাসাজ করুন নখে।

* টুথপেস্ট কেবল দাঁত-ই ঝকঝকে করে না, নখও পরিষ্কার করে। একটা ব্রাশ এ অল্প টুথপেস্ট নিয়ে আলতোভাবে ঘষে নখের চারধারে লাগিয়ে দিন। পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখুন আগের চেয়ে অনেকটাই নরম হয়েছে দেখবেন।

* নখে যদি ছোপ ও দাগ ধরে যায় তবে এক কোয়া লেবুর রস ও চিমটি খানেক বেসন নিয়ে পেস্ট বানিয়ে নখে লাগান। ফল বুঝবেন কম সময়েই।

* বেকিং সোডাকে প্রাকৃতিক ব্লিচার বলা হয়। নখের ব্লিচিং করে এটি নখকে পরিপক্ক ও বাইরের আঘাত ও দূষণ থেকে মুক্তি দেয়। গরম পানিতে সোডা মিশিয়ে মিশ্রণ বানিয়ে নখের কোণে লাগিয়ে ফেলুন। মিনিট খানেক পর পানিল দিয়ে ধুয়ে নিন। এটি নখের ভেতরে জমা নোংরা নিমেষে দূর করে।

* নখের আকার সুন্দর ও নজরকাড়া করতে অলিভ অয়েলের বিকল্প নেই। একটা কটন বাড অলিভ তেলে ডিপ করে নখের পুরোভাগে লাগিয়ে নিন। এটি নখের কিউটিকলকে নরম করার পাশাপাশি নখে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জমে সংক্রমণ এর সম্ভাবনা কমায়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা