লাইফস্টাইল

হয়রানির কারণে স্যোশাল মিডিয়া ছাড়ছে মেয়েরা

সান নিউজ ডেস্ক : স্যোশাল মিডিয়ার ব্যবহার বাড়ার সাথে সাথে মেয়েদের হয়রানি, নিপীড়নও বাড়ছে। ২২টি দেশের স্যোশাল মিডিয়া ব্যবহারকারী শতকরা ৬০ ভাগ মেয়ে হয়রানির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ছেন। প্ল্যান ইন্টারন্যাশনালের এক গবেষণায় এ তথ্য জানানো হয়।

২২টি দেশের মেয়েদের নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেছে যে, প্রায় শতকরা ৬০ ভাগ অল্প বয়সি মেয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে নিপীড়ন বা হয়রানির মুখোমুখি হয়েছে। সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে ফেসবুকে, এর পরে রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাট।

প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এই সমীক্ষায় ২২টি দেশের ১৫ থেকে ২৫ বছর বয়সি মোট ১৪,০০০ মেয়ে অংশ নিয়েছে ৷ গবেষকরা ভুক্তভোগী অনেকের খুঁটিনাটি বিষয়ে সাক্ষাৎকারও নিয়েছেন ৷ জরিপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে ব্রাজিল, বেনিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার যারা হয়েছেন, তাদের মধ্যে শতকরা ৩৯ জন ফেসবুকে এবং বাকিরা ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টুইটার ও টিকটকের মাধ্যমে।

আপত্তিকর ভাষা ব্যবহার, বিব্রতকর কথাবার্তার কারণে অনেকে স্যোশাল মিডিয়ার ব্যবহার বন্ধ করে দিয়েছে বা খুবই কম ব্যবহার করছে। অংশগ্রহণকারীদের ২২ শতাংশ জানিয়েছেন, তারা শারীরিক নির্যাতনের ভয়ে স্যোশাল মিডিয়া থেকে দূরে সরে গেছেন। সংখ্যালঘু, জাতিগত বৈষম্য বা অন্যান্য সম্প্রদায়ের অন্তর্গত মেয়েদের ক্ষেত্রে হয়রানির ঘটনা অনেক বেশি ঘটে থাকে বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও অ্যান-বির্গিট আলব্রেক্টসেন বলেন, ‘‘অনলাইনে হয়রানি শারীরিকভাবে না হলেও এতে মেয়েরা ভয়ে থাকে, যা তাদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।’’ তাঁর মতে, মেয়েদের নিজেদেরই আত্মবিশ্বাসের সাথে অনলাইন সহিংসতাকে মোকাবেলা করতে হবে।

যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রাম এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। তবে সমীক্ষায় দেখা গেছে, কোনো কিছুই এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের হয়রানি বন্ধ করতে পারেনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা