ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক: কোলেস্টেরল মানেই তা শরীরের জন্য প্রয়োজন খারাপ, এমন ধারণা ঠিক নয়। ২ ধরনের কোলেস্টেরল আছে। হাইডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল (এইচডিএল) ও লোডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল (এলডিএল)।

আরও পড়ুন: রোজাদারের জন্য স্বাস্থ্যকর খাবার কোনগুলো?

এর মধ্যে শরীরে লোডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। তাই এটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল।

চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। রক্তে দীর্ঘ দিন ধরে ভাসতে থাকা ওই চটচটে পদার্থগুলো এক সময় ধমনীর গায়ে আটকে অবাঞ্ছিত কিছু ‘প্লাক’ তৈরি করে।

আরও পড়ুন: পদোন্নতি পেতে বাড়াতে হবে যেসব দক্ষতা

এতে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে শরীরে নানা সমস্যা শুরু হয়। এমন অবস্থা হাতের বাইরে চলে গেলে ওষুধের উপর ভরসা করতেই হয়।

জেনে নিন কী কী কারণে রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে এবং তা নিয়ন্ত্রণের উপায়-

(১) খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো বাইরের ভাজাভুজি ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া। এ ধরনের খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি থাকায় খারাপ কোলেস্টেরল বাড়তে থাকে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হলে আগে এসব খাবার খাওয়া কমাতে হবে।

আরও পড়ুন: ত্বকে প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়?

(২) পলি ও মোনো-আনস্যাচুরেটেড ফ্যাট রক্তে ভালো কোলেস্টেরল বাড়িয়ে তুলতে সাহায্য করে। সেই সঙ্গে ফাইবার জাতীয় খাবার থাকা প্রয়োজন। যেমন- ওট্‌স, গম, কিনোয়া, ব্রাউন রাইস, টাটকা শাকসব্জি, বিভিন্ন রকমের বাদাম, বীজ ও ফল রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

(৩) এলডিএল বশে রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। আখরোট, কাঠবাদাম, পেস্তাবাদাম, সামুদ্রিক মাছ ও টোফুর মতো খাবার এ উপাদান মিলবে।

আরও পড়ুন: ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে

(৪) কোলেস্টরলের সমতার অভাব হওয়ার একটি বড় কারণ হলো শরীরচর্চা না করা। বিশেষ করে মধ্য বয়সীদের মধ্যে এ প্রবণতা আরও বেশি। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করা জরুরি। সে জন্য জিমেই যেতে হবে, এমন নয়।

সাধারণ কিছু ব্যায়াম, সাইক্লিং ও সাঁতারের মতো ব্যায়াম করলে রক্তে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা