ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে প্রথম নদীর তলদেশে ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক: ভারতের ইতিহাসে প্রথম নদীর তলদেশ দিয়ে ট্রেন চালু করা হয়েছে। এটি উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: আল-আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা

বুধবার (৬ মার্চ) পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রোরেল চলাচল শুরু হতে চলেছে কলকাতা শহরে। এর মধ্য দিয়ে নদীর তলদেশের মেট্রো পথের নতুন নজির গড়ল দেশটি।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতায় প্রথম মেট্রো চলাচল শুরু হয় এবং সেটি ছিল পাতাল রেল। প্রথম ৩.৪ কিলোমিটার এ রেলপথ চালু হওয়ার পর পরবর্তীতে পথ বেড়ে ৩১ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়।

এটি দমদম থেকে ধর্মতলা হয়ে টালিগঞ্জ পর্যন্ত, পরে টালিগঞ্জ থেকে গড়িয়া ও দমদম থেকে বাড়িয়ে করা হয় নওয়াপাড়া-দক্ষিণেশ্বর পর্যন্ত। এবার তা বাড়ানো হয়েছে একেবারে হাওড়া পর্যন্ত। রেল পথটি ধর্মতলা থেকে হাওড়া যাবে হুগলি বা গঙ্গা নদীর তলদেশ দিয়ে। এ নদীর তলদেশের দূরত্ব ৫২০ মিটার।

আরও পড়ুন: রমজানে নজরদারি বাড়াতে হবে

আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুগলি নদীর তলদেশ থেকে ধর্মতলা-হাওড়া রেলপথ চালু করেন। এ রেলপথ নদীর তলদেশের ৩৪ মিটার তল থেকে চলে গেছে। এটি চালুর সাথে সাথে এ মেট্রোরেল পথের স্টেশন সংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ হচ্ছে। সেই সাথে প্রধানমন্ত্রী মোদি আজ আরও ২টি মেট্রোরেলের উদ্বোধন করেন।

এ পথ ২টি হলো- কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় সম্প্রসারিত পথ ও তারাতলা মাঝেরহাটের সম্প্রসারিত মেট্রোপথ। ধর্মতলা-হাওড়া মেট্রোপথের উদ্বোধনের ফলে হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে ও হাওড়া থেকে শিয়ালদাহ ১১ মিনিটে যাওয়া যাবে।

আজ গঙ্গার তলদেশে মেট্রোরেল উদ্বোধন করে সেই ট্রেনে চড়েছেন প্রধানমন্ত্রী। তিনি ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত যান। সেখানে নেমে তিনি উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের কাছারি ময়দানে বিজেপির নারী মোর্চা আয়োজিত জনসভায় যোগ দিতে রওনা হন। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা