ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ২ টার দিকে মধ্যাঞ্চলের সেবু নগরীতে এ ঘটনা ঘটে। এক দমকলকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নগরীর দমকল দফতরের ওয়েনডেল ভিলানুয়েভা বলেন, আগুন ছড়িয়ে পড়ার সময় ভুক্তভোগীরা গভীর ঘুমের মধ্যে ছিল। আগুনে এক ডজনেরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।

আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই

নিহতদের মধ্যে ৬০ বছর বয়সী বাবা, ৫৪ বছর বয়সী মা এবং ১৪ ও ১২ বছর বয়সী তাদের দুই ছেলে রয়েছে।

আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া এক মেয়ে তদন্তকারী কর্মকর্তাদের বলেন, তার বাবা-মা ও ছোট ভাইবোন তাদের বাড়ির তৃতীয় তলায় ঘুমাচ্ছিল। পরিবারের অন্য সদস্যরা নিচতলায় ছিল। অগ্নিকাণ্ডে তাদের পরিবারের আরও ৮ জন আহত হয়েছে।

এএফপির খবরে বলা হয়, আবাসিক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা সময় লাগে। এতে ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা