সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

১৭০ আসনে জয়ের দাবি পিটিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ১৭০টি আসনে জয়ের দাবি করেছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি করেন দলটির চেয়ারম্যান গহর আলি খান।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

পিটিআই চেয়ারম্যান দাবি করেছেন, পিটিআই সমর্থিত ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তারা ১৭০টি আসনে জয় পেয়েছে।

তিনি বলেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআইকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

আরও পড়ুন : পাকিস্তানে বন্ধ এক্স

গহর আলি খান বলেন, কারো সঙ্গে আমাদের বিরোধ নেই, আমরা এগিয়ে যেতে চাই। আমরা সংবিধান অনুযায়ী সরকার গঠন করবো।

পিটিআই প্রধান বলেন, পিটিআইয়ের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয় এবং যত দ্রুত সম্ভব বাকী আসনগুলোর ফল ঘোষণা করতে হবে।

আরও পড়ুন : জোট গঠনে তৎপরতা শুরু করেছেন নওয়াজ

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা দলের প্রতি অনুগত ছিলেন এবং তাই থাকবেন উল্লেখ করে তিনি বলেন, তারা স্বাধীন সরকার গঠন করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা