আন্তর্জাতিক

করোনায় থমকে গেছে ভারত, একদিনে ১১১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসে থমকে গেছে ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড হলো ভারতে।

এ নিয়ে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন।

দৈনিক মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হলেও আশা জোগাচ্ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪২ জন সংক্রমিত। এখনও পর্যন্ত এ রাজ্যে কোভিড-১৯ থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৫। বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ২৩ হাজার ৫২১ জন। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, সুস্থতার হারও বেড়েছে। এ দিন তা দাঁড়িয়েছে ৮৬.২৬ শতাংশে।

সান নিউজ/বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা