আবারও হাসপাতালে ভর্তি অমিত শাহ
আন্তর্জাতিক

আবারও হাসপাতালে ভর্তি অমিত শাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক :

মরণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠলেও ফের শ্বাসকষ্ট দেখা দেয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে। খবর টাইমস অব ইন্ডিয়া

প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি করে তাকে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়। এইমস-এর সিএন টাওয়ারে তিনি চিকিৎসাধীন। সাধারণত, ভিভিআইদের চিকিৎসার জন্য পরিচিত এই সিএন টাওয়ার।

সূত্রের খবর, এইমস-এর অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানের চিকিৎসা চলছে অমিত শাহর। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে, হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করেনি।

গত ২ আগস্ট অমিত শাহের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। চিকিৎসকদের পরামর্শ মেনে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। একটি টুইটবার্তায় জানিয়েছিলেন, ‘করোনার উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’

মাঝে তার রিপোর্ট নেগেটিভ আসার গুজব ছড়ালেও শেষ পর্যন্ত ১৪ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন শাহ। জানিয়েছিলেন, বাড়িতেই নিভৃতবাসে কাটাবেন তিনি। কিন্তু তিনদিন পর অর্থাৎ ১৭ আগস্ট রাতে অমিত শাহকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল। পরদিন সকালে হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ক্লান্তি বোধ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গায়ে ব্যথাও হচ্ছে। করোনা পরবর্তী চিকিৎসার জন্য এইমসে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। তার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছিল বলে জানানো হয়েছিল।

সেই দফায় ১৫ দিনের মাথায় (৩১ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন শাহ। পরদিন বাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও হাজির হয়েছিলেন। কিন্তু তারপর শনিবার রাতে আবার হাসপাতালে ভর্তি হলেন আলোচিত এই বিজেপি নেতা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা