সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কানাডায় বিমান বিধ্বস্তে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার উত্তরের রিও টিন্টো খনির উদ্দেশে শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮

বুধবার (২৪ জানুয়ারি) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়ে, অল্প কিছু লোককে নিয়ে একটি বিমান তাদের ডায়াভিক খনিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : চীনে ভূমিধস, নিহত বেড়ে ২০

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান চলাচলকারী একটি সূত্র জানায়, ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে একজন বেঁচে গেছেন।

ওন্টারিওর দ্য জয়েন্ট রেসকিউ কো-অরডিনেশন সেন্টার জানায়, ফোর্ট স্মিথ থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : মিয়ানমারের বিমান বিধ্বস্ত

দুর্ঘটনার পর ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষদিক থেকে ১ দশমিক ১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

ফোর্ট স্মিথ থেকে বিমানের সব ফ্লাইট বুধবার পর্যন্ত বন্ধ রাখা হয়। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ওই দুর্ঘটনা তদন্তের জন্য একটি টিম মোতায়েন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা