সংগৃহীত
আন্তর্জাতিক

হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে। এর জেরেই যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত এ গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে। এ অবস্থায় গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: তুষারধসে আটকা ১ হাজার পর্যটক

বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না। এমন কথাই হোয়াইট হাউস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউস বলছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ‘আমরা এটিকে (সংঘাত) প্রসারিত করতে চাইছি না। হুথিদের একটি ইচ্ছা আছে ও এখনও তাদের কাছে সঠিক পথ বেছে নেওয়ার জন্য সময়ও আছে। আর তা হচ্ছে এ বেপরোয়া হামলা বন্ধ করা।’

আরও পড়ুন: ফের নির্বাচনের ঘোষণা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ঐ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া ও ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ফের হামলা চালিয়েছে। লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জবাব দিতে হুথিদের ওপর নতুন এ হামলা চালায় । নাম গোপন রাখার শর্তে কর্মকর্তারা বলেছেন, হামলায় ৪টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন:

মূলত ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত প্রায় ৩ মাস ধরে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী বলছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা