ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বুরুন্ডিতে বন্দুক হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: বুরুন্ডির পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় শিশু ও গর্ভবতী নারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

রোববার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সাথে বুরুন্ডির পশ্চিম সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সরকারের মুখপাত্র জেরোম নিওনজিমা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় পূর্ব আফ্রিকার এ দেশটির ভুগিজো শহরে ওই অভিযানে নিহতদের মধ্যে ১২ শিশু, ২ গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন: নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচিত। টাঙ্গানিকা হ্রদের কাছাকাছি শহরের ৯ টি বাড়ি লক্ষ্য করে তারা হামলা চালায়। হামলায় আহত অন্তত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিদ্রোহী গোষ্ঠী ২০১৫ সাল থেকে পূর্ব ডিআরসিতে অবস্থিত ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই গোষ্ঠীটি ৯ জন সৈন্য এবং একজন পুলিশ অফিসারকে হত্যা করার দাবি করেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, হামলার সময় তারা গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে গোষ্ঠীটি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন: গাজায় ভবনে হামলা, নিহত ২৯

প্রিসিল কানয়াঞ্জ নামে একজন কৃষক বলেছেন, সীমান্ত পাহারাদার পুলিশের অবস্থানে আক্রমণ হওয়ার পরই আমরা বুঝতে পেরেছিলাম তারা আক্রমণকারী ছিল। পালানোর চেষ্টা করার সময় অনেক লোক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

ইনোসেন্ট হাজায়ান্দি নামে আরেকজন কৃষক ও হামলার প্রত্যক্ষদর্শী বলেছেন, নিরাপত্তা বাহিনী পালিয়ে গিয়েছিল।

দুটি সামরিক ও নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, একটি সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। একজন সিনিয়র সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলায় ২০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন এএফপিকে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলার সময় বলেছেন, বিদ্রোহীরা বুরুন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরা ছিল এবং সামরিক ও পুলিশ পালিয়ে যাওয়ার পরে বেসামরিক ব্যক্তিরা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়।

আরও পড়ুন: চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬

প্রসঙ্গত, ২০১১ সালে গঠিত হওয়া রেড-তারাবা গোষ্ঠীর ৫০০-৮০০ যোদ্ধা রয়েছে বলে অনুমান করা হয় ও ২০১৫ সাল থেকে বুরুন্ডিতে হওয়া অধিকাংশ মারাত্মক হামলার জন্য তারাই দায়ী।

গোষ্ঠীটি এক্সে দেওয়া এক বার্তায় সারা দেশে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সান নিউজ/ এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা