ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্প, নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। দেশটির সিভিল ডিফেন্স অফিস রোববার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আল-শিফা হাসপাতাল এখন মৃত্যুপুরী

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে মিন্দানাও দ্বীপের গভীরে ভূমিকম্প আঘাত হানার পর ৬ জনের মৃত্যু হয় এবং দুজন নিঁখোজ ছিলেন। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস নিখোঁজ দুজনের মৃত্যু হয়েছে বলে আজ নিশ্চিত করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবারের ভূমিকম্পে মৃত্যুর সর্বশেষ ঘটনা ঘটেছে সারাঙ্গানি প্রদেশে। ভূমিকম্পের পর থেকে সারাঙ্গানি প্রদেশে দুজন নিখোঁজ ছিলেন। দক্ষিণ কোটাবাতো এবং দাভাও অক্সিডেন্টাল প্রদেশে শুক্রবার ৬ জনের মৃত্যু হয়। আহত হোন ১৩ জন। ৫০টিরও বেশি বাড়ি-ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: অপরাধ আদালতে ইসরায়েলের বিচার করা উচিত

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় আবারও বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। অধিকাংশ রাস্তাঘাট চলাচলের উপযোগী আছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। এ অঞ্চলকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা