সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

১৫ লাখ অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী তিন বছরে ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা। তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

মঙ্গলবার (৭ নভেম্বর) কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার আগামী ৩ বছরে কত সংখ্যক অভিবাসী নেওয়া হবে তা নিশ্চিত করেন।

জানা যায়, চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণে কানাডা তার বর্তমান অভিবাসন নীতি অপরিবর্তিত রাখবে। তবে ২০২৪ সালে ওই নীতিতে পরিবর্তন আনা হবে ও ২০২৬ সাল পর্যন্ত তা বহাল থাকবে।

আরও পড়ুন : লাহোরে জরুরি অবস্থা জারি

বর্তমান অভিবাসন পরিকল্পনা অনুয়াযী, চলতি বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে কানাডার। তবে আগামী বছর নতুন করে ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে তারা। আর পরবর্তী দুই বছরে ৫ লাখ করে মোট ১০ লাখ অভিবাসী নেবে কানাডা।

কানাডার অভিবাসন বিষয়ক সরকারি ওয়েবসাইট ‘ইমিগ্রেশন ডট সিএ জানায়, ২০২৪ সালে অর্থনৈতিক শ্রেণীর অধীনে প্রায় ২ লাখ ৮১ হাজার ১৩৫ জন অভিবাসী নেবে দেশটি। আর পরবর্তী দুই বছরে এই ক্যাটাগরিতে নেওয়া অভিবাসীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ২৫০ জনে উন্নীত হবে।

আরও পড়ুন : ফের বেড়েছে করোনা

২০২৪ সালে পারিবারিক শ্রেণীতে ১ লাখ ১৪ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কানাডা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ। ২০২৫ ও ২০২৬ সালে এই সংখ্যা ২ লাখ ৩৬ হাজারে পৌঁছবে (প্রতি বছর ১ লাখ ১৮ হাজার)।

অন্যদিকে, শরণার্থী ও সুরক্ষিত ব্যক্তি ক্যাটাগরিতে চলতি বছর ৭৬ হাজার ৩০৫ জন শরণার্থী নিচ্ছে কানাডা। ২০২৪ সালে এই ক্যাটাগরিতে ৭৬ হাজার ১১৫ জন শরণার্থী নেওয়া হবে। আর পরবর্তী দুই বছরে ১ লাখ ৪৫ হাজার ৫০০ জন শরণার্থী নেবে অটোয়া (প্রতি বছর ৭২ হাজার ৭৫০ জন)।

আরও পড়ুন : স্বর্ণের দাম সর্বনিম্ন

আবার, ২০২৪ সালে মানবিক ক্যাটাগরিতে ১৩ হাজার ৭৫০ জন অভিবাসী নেবে কানাডা। আর ২০২৫ ও ২০২৬ সালে এই ক্যাটাগরিতে অভিবাসন অনুমোদনের সংখ্যা ১৬ লাভ করা হবে (প্রতিবছর ৮ হাজার)।

নতুন লেভেল প্ল্যানে এক্সপ্রেস এন্ট্রি ও পিএনপি লক্ষ্যমাত্রাও বৃদ্ধি করবে কানাডা সরকার। ২০২৪ সালে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৭৭০ জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে দেশটির ফেডারেল সরকার। ২০২৫-২০২৬ সালে এই সংখ্যা বছরপ্রতি ১ লাখ ১৭ হাজার ৫০০ জনে উন্নীত করা হবে।

এদিকে, প্রাদেশিকভাবে (পিএনপি) ২০২৪ সালের জন্য কানাডার লক্ষ্যমাত্রা হলো ১ লাখ ১০ হাজার। তবে ২০২৫-২০২৬ সালে এই ক্যাটাগরিতে প্রতি বছর ১ লাখ ২০ হাজার অভিবাসী কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন : ট্রাম্পের নাটক, ক্ষুব্ধ বিচারপতি

অন্যদিকে, ২০২৪ সালে স্বামী-স্ত্রী, পার্টনার ও সন্তানের জন্য স্পন্সরশিপ প্রোগ্রামে ৮২ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কানাডা। আর ২০২৫-২০২৬ সালে এই ক্যাটাগরিতে প্রতি বছর ৮৪ হাজার জন্য অভিবাসন নেবে উত্তর আমেরিকার এ দেশ।

আবার বাবা-মা, দাদা-দাদির জন্য পিজিপি প্রোগ্রামের আওতায় ২০২৪ সালের মধ্যে ৩২ হাজার অভিবাসী নেবে কানাডা। পরবর্তী দুই বছরেও এই সংখ্যা অপরিবর্তি থাকবে।

আরও পড়ুন : পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কানাডার ফেডারেল সিস্টেমের বাইরে থাকা কুইবেক প্রদেশও শনিবার (৪ অক্টোবর) অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছে। ফরাসি ভাষা অধ্যুষিত এ প্রদেশ ২০২৪-২৫ সালের মধ্যে তারা ১ লাখ অভিবাসী নেবে। কুইবেক কানাডার একমাত্র প্রদেশ, যাদের এককভাবে স্থায়ী অভিবাসী নেওয়ার ক্ষমতা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা