সংগৃহীত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামোসের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন: গাজায় সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত

বুধবার (২৫ অক্টোবর) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে পুতিন জানান, ‘এখন আমাদের মূল কাজ বা কর্তব্য হলো (গাজায়) রক্তপাত ও সহিংসতা থামানো।’

একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন হামাসের হামলার শাস্তি হিসেবে ফিলিস্তিনের শিশু, নারী ও বয়স্ক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান বাহিনীর হামলাকে ‘অন্যায়’ বলে।

পশ্চিমা বিশ্বের যেসব দেশ ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগাচ্ছে, তাদের সমালোচনা করে পুতিন বলেন, ‘ইসরায়েলকে উৎসাহ যোগানোর মাধ্যমে তারা আসলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা ও পারস্পরিক ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। তারা বিশ্বের লাখ লাখ মানুষের জাতীয়তাবোধ ও ধর্মীয় আবেগ নিয়ে খেলছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত ইরেজ ক্রসিংয়ে গত ৭ তারিখে অতির্কিত হামলা চালায় হামাসের কয়েক’ শ প্রশিক্ষিত যোদ্ধা। বুলডোজার দিয়ে সীমান্তবেড়া ভেঙে তারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে ও কয়েক শ’ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায়।

গত ১৯ দিনে দু’পক্ষের যুদ্ধে প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক প্রাণ হারিয়েছেন ও ফিলিস্তিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার ৫০০।

পুতিন শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেই সাথে সম্প্রতি হামাসের হামলায় নিহত ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের পরিবার-পরিজনদের স্বান্তনাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আল-আকসা বন্ধ করল ইসরায়েল

রুশ প্রেসিডেন্ট জানান, বুধবারের বৈঠকে ইসরায়েরেলের প্রতি ফের বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে, ‘একটা ব্যাপারে অবশ্যই আমাদের পরিষ্কার হতে হবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপরাধ করলে তার শাস্তি কখনও সাধারণ নিররপরাধ লোকজনকে দেওয়া যাবে না।’

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলতে পারে, তবে সেই যুদ্ধের নামে নারী, শিশু ও বয়স্ক লোকজনকে হত্যা করা, দিনের পর দিন লাখ লাখ মানুষকে খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ থেকে বঞ্চিত করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এসব পুরোপুরি অগ্রহণযোগ্য।’ সূত্র : রয়টার্স

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা