ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আল-আকসা বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: চুক্তি লঙ্ঘন করে জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে তারা কোনো মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৭৯১

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

মসজিদটির দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার হঠাৎ করে মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদের সব গেট বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ এবং সেখানে মুসলিমদের প্রবেশে বাধা দিচ্ছে তারা।

আরও পড়ুন: গুতেরেসের পদত্যাগ চায় ইসরায়েল

জর্ডানের নিয়োজিত এ ইসলামিক সংগঠনটি বলেও জানায়, মুসলিমদের বাধা দিয়ে ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ এবং সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে পুলিশ। এতে এ মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে, সেটি লঙ্ঘন করা হয়েছে।

চুক্তি অনুসারে, আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করলেও প্রার্থনা করতে পারবে শুধুমাত্র মুসলিমরা। চুক্তি থাকা সত্ত্বেও অনেক ইহুদি সেখানে প্রবেশ করে পুলিশের সহায়তায় জোরপূর্বক প্রার্থনা করে থাকে।

আল-আকসা মসজিদদের পবিত্রতা রক্ষার কথা বিবেচনায় রেখে ইহুদি আইনেও বলা রয়েছে, এ মসজিদে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।

আরও পড়ুন: মেক্সিকোতে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

বার্তা সংস্থা ওয়াফা বলছে, মঙ্গলবার সকালে আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। তারা প্রথমে শুধু বৃদ্ধদের প্রবেশ করতে দিচ্ছিল। পরে মসজিদটিতে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলার কারণে গত কয়েকদিন ধরে আল-আকসা নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধ শুরুর পর সেখানে মুসলিমদের উপস্থিতি অনেকটাই কমে গেছে।

আরও পড়ুন: সাদ্দাম হোসেনের মেয়েকে কারাদণ্ড

মসজিদ প্রাঙ্গনে যুদ্ধ শুরুর আগে ও পরে ইহুদিদের উপস্থিতি বেড়ে যায়। চলতি মাসের শুরুতে ইহুদিদের ধর্মীয় উৎসব সুককতের সময় প্রায় কয়েকশ ইহুদি সেখানে জোর করে প্রবেশ করে। মসজিদটিকে ট্যাম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকে ইহুদিরা। সূত্র: আল আরাবিয়া

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা