সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় রাতভর হামলায় নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের রাতভর হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল কাঠমান্ডু

হামাসের প্রেস অফিস জানায়, গাজায় ৩০টির বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় অভিযান আরও বাড়ানো হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এক রাতেই ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

আরও পড়ুন : পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলি হামলা

পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডবিউএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জনই শিশু। পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।

ইউএনআরডবিউএ আরও জানিয়েছে, এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

আরও পড়ুন : গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টি নিয়ে ইসরায়েলিদের সঙ্গে তিনি কথা বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি গাজায় ওই অভিযান বিলম্বিত করতে বলেছেন কি না। জবাবে বাইডেন শুধু বলেছেন, ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করছি।

আরও পড়ুন : ভারত ছাড়লেন কানাডার ৪১ কূটনীতিক

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হঠাৎ হামলা চালায়। এর পর ইসরাইল বাহিনী নিয়মিত গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে। এ পযর্ন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা