ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ২ শিশুসহ ২১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নাইজারে হামলায় ২৯ সৈন্য নিহত

বুধবার (৪ অক্টোবর) ভেনিসে এ দুর্ঘটনাটি ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়। ভেনিসের সাথে এলাকাটি ঐ সেতুর সংযুক্ত। নিহতদের মধ্যে ৫ জন ইউক্রেনীয়, ১ জন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন।

আরও পড়ুন: তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিশাল ট্র্যাজেডি ঘটেছে। একটি সর্বনাশা দৃশ্য বলার কোনও ভাষা নেই।

বিবিসি জানিয়েছে, ভেনিসের নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য ঐ বাসটি ভাড়া করা হয়েছিল। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে স্থানীয় সময় রাত পৌনে ৮ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেন, বাসটি মিথেন গ্যাসের মাধ্যমে চলত এবং বিদ্যুতের লাইনে পড়ে সেটিতে আগুন ধরে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেইন জনান, তিনি এই ‘গভীর বেদনার মুহূর্তে’ ইতালীয় নেতাদের পাশে দাঁড়িয়েছেন।

ইতালিতে এর আগেও মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ২০১৩ সালে দক্ষিণ ইতালী মন্টেফোর্টে ইরপিনোর কাছে একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ৩৮ জন নিহত হয়েছিল।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা