ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮০ জন।

আরও পড়ুন: রাশিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৮

রোববার (৩০ জুলাই) বিকেল ৪ টার দিকে দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান, এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: দেশজুড়ে বিএনপির জনসমাবেশ কাল

টেলিভিশনে এক ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। এ সময় ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি তিনি।

আরও পড়ুন: ভাঙ্গনের মুখে দিঘীরপাড় বাজার

এ হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

হাজিফ হামদুল্লাহ আরও বলেন, এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে।

এ বিষয়ে সংসদে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। সূত্র: জিও নিউজ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা