ফের করোনায় ভারতের রেকর্ড ব্রেক
আন্তর্জাতিক

ফের করোনায় ভারতের রেকর্ড ব্রেক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গত কয়েকদিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির কেন্দ্রীয় সরকার টেস্টের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। সেভাবেই প্রতিদিনই টেস্ট হচ্ছে বহু মানুষের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

শনিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৮৭৮। ফলে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড দেখা যাচ্ছে ভারতের। এর আগে একদিনে এত বেশি আক্রান্তের রেকর্ড ছিল না ভারতে।

শনিবার (২২ আগস্ট) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২২.২২ লক্ষ মানুষ।

আমেরিকা ও ব্রাজিলের পরই সর্বাধিক আক্রান্তের সংখ্যা ভারতে। গত ১৮ দিন ধরে বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করছে ভারত, যা রীতিমত উদ্বেগের।

শনিবার পর্যন্ত দেশ জুড়ে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট ৫৫,৭৯৪। একদিনে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। শনিবারের পরিসংখ্যান বলছে, দেশটিতে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ।

দেশের যে পাঁচটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি সেগুলো হল তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তরপ্রদেশ।

এদিকে, আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

শুক্রবার (২১ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু চিফ টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, দু’বছরের মধ্যে করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ব। দুনিয়া থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনাভাইরাস বিদায় নেবে বলে জানিয়েছেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা