করোনা রুগীর কাণ্ড!
আন্তর্জাতিক

করোনা রুগীর কাণ্ড!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

শুক্রবার (২১ আগস্ট) বেলা সোয়া দুইটার ঘটনা। হাতে তখনও স্যালাইনের চ্যানেল করা, পায়ে জুতা নেই। প্লাস্টিক দিয়ে মোড়া। কলকাতা মেডিকেল কলেজের গ্রিন বিল্ডিংয়ের করোনা ওয়ার্ড থেকে বেরিয়ে পড়লেন এক বৃদ্ধ। ঠিক করে ফেলেছেন, এভাবে আর নয়। রাস্তায় বেরিয়ে চা খাব। তারপর সোজা বাড়ি। কিন্তু ব্যাপারটা অতটা সহজ হল না। নিমতায় বাড়ি ওই বৃদ্ধের পথ আটকালেন অন্যান্য রোগীর আত্মীয়রা।

হাসপাতাল ভবনের ৬ তলা থেকে বেরিয়ে ৬৫ বছরের ওই বৃদ্ধ ডাক্তার-নার্সদের ওঠানামা করার সিঁড়ি দিয়ে সোজা নিচে চলে আসেন। মুখে মাস্ক, পায়ে প্লাস্টিক জড়িয়ে অসুস্থ বৃদ্ধ হাঁটছিলেন কিছুটা অস্বাভাবিকভাবে। দেখেশুনে তার পথ আটকান কয়েকজন রোগীর আত্মীয়রা। তারা জানতে চান, এই চ্যানেল হাতে নিয়ে কোথায় যাবেন?

রোগীর আত্মীয়দের প্রশ্ন শুনে অপ্রস্তুত না হয়ে বৃদ্ধ বলতে শুরু করেন, আমি করোনা আক্রান্ত। নিমতায় বাড়ি। এখানে ভর্তি ছিলাম ৬ তলায়। এখানে থাকলে আমি মরে যাব। ঠিকমতো খেতে পারি না। নেমে পালিয়ে এসেছি। আমাকে মেরে ফেলবে এরা। এইতে চায়ের দোকান। চা খাব। তারপর বাড়ি চলে যাব।

বৃদ্ধের কথা শুনে অবাক হয়ে যান রোগীর আত্মীয়রা। তারাই খবর দেন পুলিশে। খবর যায় সুপারের অফিসে। গ্রিন বিল্ডিয়ের নীচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকেন। তারপর বৃদ্ধকে অনেক বুঝিয়ে হাসপাতালে ফেরত নিয়ে যাওয়া হয়।

সূত্র: জি নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা