ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের (৪ জুলাই) আগে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে ৫ জনের ফাঁসি কার্যকর

দেশটির ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও ফোর্ট ওয়ার্থে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের ব্যর্থতার ভয়াবহ চিত্র তুলে ধরছে এসব হামলার ঘটনা। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে স্থানীয় একটি উৎসবে এলোপাতাড়ি গোলাগুলিতে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে মঙ্গলবার সেখানকার পুলিশ জানিয়েছে।

ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় পৃথক গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশু ও এক কিশোর রয়েছে। বুলেট-প্রুফ পোশাক পরিহিত সন্দেহভাজন এক ব্যক্তির গুলিতে হতাহত হয়েছেন তারা।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ৯

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটলো বলেছেন, এই রাজ্যে গুলির ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, কেন এই হামলার ঘটনা ঘটেছে, সেব্যাপারে আমাদের একেবারেই কোনও ধারণা নেই।

ফোর্ট ওয়ার্থের পুলিশ জানিয়েছে, সেখানে গুলির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শন মুরে বলেছেন, পারিবারিক বিবাদ কিংবা গ্যাং-সংশ্লিষ্ট কারণে এই হামলার ঘটনা ঘটেছে কি না, তা আমরা জানি না। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: কোরআন পোড়ানোয় ইইউ’র নিন্দা

এর আগে রোববার মেরিল্যান্ডের বাল্টিমোরে প্রতিবেশিদের ব্লক পার্টিতে বন্দুক হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হন। এই ঘটনার একদিন পর সোমবার রাতে বাল্টিমোরে ফের গুলির ঘটনা ঘটে। তবে পৃথক এই তিন গুলির ঘটনার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা