ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সেনা সদর ওয়াগনারের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক: আগেই বিদ্রোহের ঘোষণা দিয়েছিল রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার। এমনকি, রাশিয়ার বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহ

এর মধ্যেই ওয়াগনার সেনারা রুশ সেনাদের একটি সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর এলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাশিয়ার রোস্তোভ-ওন-দোন বিভাগে অবস্থিত সেনা সদর দপ্তরে ওয়াগনার সেনাদের বিচরণ করতে দেখা গেছে। ওয়াগনার প্রধান ইয়েভগিনি সেনা সদর দপ্তরের ভিতরেই রয়েছেন।

এক ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, ‘আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকব, আমরা রোস্তোভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব।’

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপর এক ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রধান প্রিগোজিন সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেসেভসহ আরও একজন জেনারেলের সঙ্গে বসে আছেন।এই জেনারেল এর আগে প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা