ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সুদানে ৫ শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকান দেশ সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। দেশটিতে সেনাবাহিনীর সাথে আধা-সামরিক বাহিনীর তীব্র সংঘাতের মধ্যেই বিমান হামলায় প্রাণহানির এই খবর সংঘাতকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিলো।

আরও পড়ুন: উত্তর প্রদেশে তাপদাহে ৩৪ প্রাণহানি

রোববার (১৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি সুদানের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন।

শনিবারের (১৭ জুন) এই হামলায় খার্তুমের ঘনবসতিপূর্ণ ইয়ারমুক এলাকার ২৫টি বাড়িও ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: আসামে ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

সুদানের সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন এই বিমান হামলা ও প্রাণহানির ঘটনা ঘটলো বলে জানিয়েছে বিবিসি।

আরএসএফ সূত্র জানিয়েছে, খার্তুমের মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিক লোকদের লক্ষ্য করে সাম্প্রতিক এই হামলাটি চালানো হয়েছে। অবশ্য সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের গত ১৫ এপ্রিল খার্তুমে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। আর জুন মাসের প্রথম দিকে আরএসএফ খার্তুমের ইয়ারমুক এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করে। মূলত রাজধানীর এই এলাকায় অস্ত্র তৈরির কারখানা রয়েছে।

আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী!

অবশ্য শনিবার যুদ্ধরত উভয় পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে সৌদি ও মার্কিন মধ্যস্থতাকারীরা জানিয়েছে। যদিও অতীতে এই ধরনের যুদ্ধবিরতি খুব কমই মেনে চলা হয়েছে।

প্রসঙ্গত, উত্তর আফ্রিকার এই দেশটিতে টানা দুই মাস ধরে চলা এই যুদ্ধে নিহত মানুষের সংখ্যার সুনির্দিষ্ট পরিসংখ্যান সামনে আনা কঠিন। তবে নিহতের সংখ্যা বেশ ভালোভাবেই এক হাজারের বেশি বলে মনে করা হয়। এর মধ্যে উভয় পক্ষের সংঘাতে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: সাংবাদিকতায় ফিরলেন জনসন

জাতিসংঘের সূত্র অনুযায়ী, সংঘাতের জেরে সুদানের মধ্যে প্রায় ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

ইতোপূর্বে মানুষকে যুদ্ধ থেকে পালাতে সুযোগ দেওয়ার জন্য বেশ কয়েকটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেগুলো পালন করা হয়নি বলেও জানিয়েছে জাতিসংঘ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা