ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্রান্সে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের মার্সেই শহরে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছেন। মূলত দক্ষিণ ফরাসি শহরটির একটি নৈশক্লাবের বাইরে গাড়িতে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন : উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

রোববার (২১ মে) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ফ্রান্সের এ শহরটিতে মাদক সহিংসতা বেড়েছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

পুলিশ জানিয়েছে, গাড়িতে ৫ জন ছিলেন। নাইটক্লাব থেকে বের হওয়ার পর তাদের ওপর কালাশনিকভ দিয়ে গুলি চালানো হয়। হামলায় ৩ জন নিহত হন। বাকি ২ জন পালিয়ে যায়। অজ্ঞাত হামলাকারীরাও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ধারণা করছে, বন্দুক হামলা ও প্রাণহানির এ ঘটনার সাথে মাদক ব্যবসার যোগসাজশ রয়েছে।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

এএফপি নিউজ এজেন্সি জানায়, চলতি বছর এন পর্যন্ত মার্সেইতে মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা ২১ জনে পৌঁছেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্সেই হচ্ছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর। সর্বশেষ এই গুলির ঘটনা শহরের একটি আবাসিক এলাকায় ঘটল। গাড়িটিতে ৫ জন লোক ছিল। তাদের সবার বয়সই ২০-৩০ বছরের মধ্যে। স্থানীয় সময় ভোর ৫ টার দিকে নাইটক্লাব থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৫ জনের বহনকারী গাড়িতে গুলি চালানো হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

তদন্তকারীরা ফরাসি মিডিয়াকে জানান, ঐ ৫ জনই পুলিশের কাছে পরিচিত ছিল। তারা যে হাউজিং এস্টেটে বাস করত সেখানে মাদক অপরাধ ব্যাপকভাবে বিদ্যমান। ঘটনাস্থলের কাছে একটি গাড়িতে আগুন লাগে। এটিও মাদকের সহিংসতার দিকেই ইঙ্গিত করছে। কারণ অপরাধীরা প্রায়ই প্রমাণ নষ্ট করার জন্য তাদের গাড়ি পুড়িয়ে ফেলে।

আঞ্চলিক প্রিফেক্ট ফ্রেডেরিক ক্যামিলেরি সাংবাদিকদের জানান, এই ঘৃণ্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে এবং এই সহিংসতার পেছনে জড়িতদের নেটওয়ার্ক ভেঙে দিতে পুরো পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে।

আরও পড়ুন : বিকেলে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, গত সপ্তাহে অফিসাররা ৩ টি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলসহ অস্ত্রশস্ত্র জব্দ করেছে এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা