ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কারাগারে তাকে বিষ প্রয়োগ করে ধীরে ধীরে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন : ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

বুধবার (১০ মে) ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) তিনি এমন শঙ্কার কথা প্রকাশ করেছেন। খবর জিও টিভির।

ইমরান খান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইঞ্জেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে। তিনি আশঙ্কায় আছেন যে, তার সঙ্গেও হয়তো এমনটা হতে পারে।

আদালতে শুনানি চলাকালে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের কাছেই চিকিৎসা নেবেন বলে দাবি করেন। সে সময় তিনি বলেন, মাকসুদ চাপরাশিকে যে ধরনের শাস্তিমূলক চিকিৎসা দেওয়া হয়েছিল তার সঙ্গেও এমন কিছু হোক তিনি তা চান না।

আরও পড়ুন : টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প

মালিক মাকসুদ আহমদ ওরফে মাকসুদ চাপরাশি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা এক হাজার ৬০০ কোটি রুপির অর্থপাচার মামলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ২০২২ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে এর প্রকৃত কারণ খুঁজে বের করতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে পিটিআই।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে এক অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। একই বছর নভেম্বরে তার ওপর হামলার চেষ্টা চালানো হয় বলেও উল্লেখ করেন তিনি। তার ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টার পেছনে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জড়িত বলে অভিযোগ করেন তিনি। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ নিহত ২০

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয় করা হয়।

অ্যাকাউন্টেবিলিটি কোর্টে শুনানি চলাকালে ইমরান খান অভিযোগ করে বলেন, পাকিস্তানের আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা আটক করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দফতরে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করার পর একটি কালো টয়োটা হিলাক্স ভিগো গাড়িতে করে ইমরানকে রাওয়ালপিন্ডিতে এনএবির দপ্তরে নিয়ে যান রেঞ্জার্সের কর্মকর্তারা।

আরও পড়ুন : অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত বেড়ে ৮

এদিকে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করার পরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইমরান খানের সমর্থকদের ‘রাষ্ট্রীয় শত্রু’ অ্যাখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সান নিউজ /জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা