ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জেলেনস্কিকে হত্যার আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আরও পড়ুন : অবশেষে ভারতে আসছে পাক পররাষ্ট্রমন্ত্রী

বুধবার (৩ মে) রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দফতর ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পর এমন মন্তব্য করেন তিনি।

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জেলেনস্কি এবং তার চক্রকে শারীরিকভাবে নির্মূল বা হত্যা করা ছাড়া কোনো উপায় নেই।

আরও পড়ুন : পুতিনকে হত্যায় ড্রোন হামলা

অত্যন্ত রাগান্বিত সুরেনিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে মেদভেদেভ লিখেছেন, আজকের সন্ত্রাসী হামলার পর জেলেনস্কি ও তার চক্রকে শারীরিকভাবে নির্মূল করা ছাড়া আর কোনো উপায় নেই। শর্তহীন আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করার জন্য আমাদের জেলেনস্কিকে প্রয়োজন নেই।

জানামতে, হিটলারও তার আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করেননি। প্রেসিডেন্ট পদে বসার জন্য অ্যাডমিরাল কার্ল দোনিৎজের মতো কেউ থাকবেন।

আরও পড়ুন : সংবাদমাধ্যমের স্বাধীনতা আক্রান্ত

১৯৪৫ সালের এপ্রিলে জার্মান সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি প্রধান অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হন অ্যাডমিরাল কার্ল দোনিৎজ।

ক্রেমলিনে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দোষরোপ করা হচ্ছে। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

আরও পড়ুন : ফের জাহাজ আটক করল ইরান

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট দফতরে ইউক্রেন ড্রোন হামলা চালাতে পারবে, এ নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ আছে।

কারণ কয়েকদিন আগে মস্কো ক্রেমলিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। এ প্রতিরক্ষা ব্যবস্থার কয়েক ধাপ পার হয়ে ক্রেমলিনের এত কাছে ড্রোন পৌঁছানো সম্ভব নয়।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে নিহত ২১

আইএসডব্লিউ আরও বলছে, ড্রোন ভূপাতিত করার খুব সুন্দর ছবি প্রকাশ করেছে রাশিয়া। এমন সুন্দর ছবি তোলাটা অনেকটা অসম্ভব।

খবর : আল জাজিরা, আরব নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা