ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কের একটি গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪ টা ৫০ মিনিটের দিকে রাইগাদ জেলার শিংরোবা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, ঐতিহ্যবাহী একটি সঙ্গীত দলের সদস্যদের বহনকারী বাসটি পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে ভোর ৪ টা ৫০ মিনিটি নাগাদ মহাসড়কের শিংরোবা মন্দিরের কাছে গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনাটি খোপোলি থানার আওতাধীন এলাকায় ঘটেছে।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

ঐ কর্মকর্তা আরও বলেন, বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপের’ সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গোরেগাঁও ফিরছিলেন। শনিবার রাত ১ টার দিকে বাসটি রওনা দিয়েছিল।

এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। তারা মুম্বাইয়ের সিওন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা।

আরও পড়ুন : পাঁচ সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ গর্গে জানান, আহতদের উদ্ধারের পর খোপোলির গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়গড়ের অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে জানিয়েছেন, নিহত ও আহতদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে।

খবর : এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা