সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরাইলি অভিযানে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অভিযানে আহত হয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

মঙ্গলবার (৭ মার্চ) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরে একটি বাড়ি ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। কমান্ডো স্টাইলে চালানো হয় অভিযান।

অভিযান শেষে এক বিবৃতিতে তেল আবিব জানায়, গত সপ্তাহে পশ্চিম তীরের হাওয়ারা শহরে দুই ইসরাইলিকে হত্যার ঘটনায় জড়িত এক সন্ত্রাসী জেনিনে লুকিয়ে থাকার খবর পায় ইসরাইলি সেনারা। ওই খবরের ভিত্তিতেই শহরটিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন : শপথ নিলেন কাতারের নতুন প্রধানমন্ত্রী

অভিযান চলাকালে স্থানীয়রা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করে বলে দাবি করেছে তেল আবিব। বিবৃতিতে বলা হয়, জবাবে ইসরাইলের সেনারাও পাল্টা গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

ইসরাইলের প্রশাসনিক কর্মকর্তারা বলেন, এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরের হুয়ারা গ্রামে চেক পয়েন্টের কাছে দুই ইসরাইলি নাগরিককে হত্যার জেরে পরিচালিত হচ্ছে এ অভিযান।

জেনিনে যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন এই হত্যার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন : বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়

এদিকে জেনিন শহরের অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে সফলভাবে অভিযান শেষ করায় ইসরাইলি সেনাদের প্রশংসাও করেছেন তিনি।

অন্যদিকে জেনিনে অভিযানের সময় ইসরাইলি সেনারা রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমন কর্মকাণ্ডের মাধ্যমে ইসরাইল উত্তেজনা উসকে দিতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা