আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকো প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের সবাই ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: রাশিয়াকে জানিয়েই ইউক্রেনে বাইডেন!

স্থানীয় সময় গত রোববার (১৯ ফেব্রুয়ারি) মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। মেক্সিকান কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পুয়েবলা প্রদেশের স্বরাষ্ট্র সচিব জুলিও হুয়ের্তা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই অভিবাসী। নিহতদের মধ্যে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার কিছু দেশের মানুষও রয়েছে।

হুয়ের্তা বলেন, গত রোববার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকার দিকে যাওয়ার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, অভিবাসীরা উপযুক্ত নথি ছাড়াই ভ্রমণ করছিল বলে মনে হচ্ছে।

এপি বলছে, বাসের ৪৫ জন যাত্রীর মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও দু’জন হাসপাতালে মারা যান। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। এছাড়া আহত অন্য আরও আটজনের আঘাত আশঙ্কাজনক নয়।

সংবাদমাধ্যম বলছে, অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করে। এই ভ্রমণে তারা প্রায়শই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনও পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে, ফলে দুর্ঘটনা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়।

আরও পড়ুন: সেনা তৈরি করতে চান রমজান কাদিরভ

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে ৫৬ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা