বৈরুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক

লেবাননে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে দুটি বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত ও চার হাজারেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার পরে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে।

এদিকে, বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। তাছাড়া দেশটিতে চিকিৎসা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে কাতার, ইরাক ও কুয়েত।

লেবাননের সংবাদ সংস্থা এনএনএ নিউজ এজেন্সি বলছে, বুধবার বৈরুতে ৫০০ শয্যাবিশিষ্ট দুটি ফিল্ড হাসপাতাল পাঠাবে কাতার।

এনএনএ'র আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই সঙ্কটে সহায়তা করতে একটি ফিল্ড হাসপাতাল এবং তেল পাঠাবে ইরাক।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল ওনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। লেবাননের পাশে থাকার এবং মেডিকেল সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

তাছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমাদ আল জাবের আল-সাবাহ লেবাননে জরুরি মেডিকেল সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত শহর। বিস্ফোরণ অনুভূত হয়েছে দেড়শো কিলোমিটার দূর পর্যন্ত। প্রথম দিকে বিষয়টিকে ভূমিকম্প ভেবেছিল সেন্ট্রাল বৈরুতের বাসিন্দারা।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন, বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটেছে।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই বিস্ফোরণকে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা