আন্তর্জাতিক

‘ভারত ও চীনের চেয়ে ভাল লড়াই করছি’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা-মোকাবিলায় অনেক এগিয়ে আমেরিকা। বরং ভারত ও চীনই ধুঁকছে। গত কাল এমনটাই দাবি করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা-যুদ্ধে তার প্রশাসনের ভূমিকা নিয়ে গোড়া থেকেই ঘরে-বাইরে সমালোচনার আঙুল উঠেছে। ট্রাম্প নিজেও দীর্ঘদিন করোনাকে ‘সামান্য ফ্লু’ বলে উড়িয়ে এসেছেন। কিন্তু এখন নভেম্বরের ভোট মাথায় রেখেই এ ভাবে তিনি নিজের ঢাক পেটাতে আসরে নামলেন বলে মনে করা হচ্ছে। মাস্ক পরায় বরাবরের অনীহা তার। কাল কিন্তু প্রচার-ইমেলে ট্রাম্প নিজেই তার সমর্থকদের আর্জি জানান—এ বার সবাই মাস্ক পরুন।

আমেরিকায় গত সপ্তাহে টানা পাঁচ দিন ৬০ হাজার করে নতুন করোনা-আক্রান্তের খবর মিলেছিল। সেই হিসেবে, গত দু’দিনে ৪৫-৪৬ হাজার করে সংক্রমণ স্বস্তিদায়ক তো বটেই! পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার জন। ছ’দিনে সংক্রমণের গ্রাফ মোটামুটি একই। বরং সুস্থতার হার ক্রমে বাড়ছে। এখন ভারতে অ্যাক্টিভ রোগীর থেকে সুস্থ রোগীর সংখ্যা দ্বিগুণ। আমেরিকায় কিন্তু সমান-সমান। কাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, ‘‘ভারত, চীনের মতো বড় বড় দেশ করোনা সামলাতে সমস্যায় পড়েছে। সেই দিক থেকে আমরা অনেক ভাল কাজ করছি। ’’

কতটা ‘ভাল’ লড়াই করছে তার দেশ, সে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইতিমধ্যেই বিশ্বের সব চেয়ে বেশি করোনা-পরীক্ষা হয়েছে তার দেশে— ছ’কোটিরও বেশি। যদিও ওয়র্ল্ডোমিটারসের তথ্য বলছে, করোনা-পরীক্ষায় তালিকার শীর্ষে থাকা চীনে পরীক্ষা হয়েছে ৯ কোটি নাগরিকের। রাশিয়ায় তিন কোটি আর ভারতে দু’কোটির। ট্রাম্প যা-ই বলুন, সংক্রমণে রাশ নেই তার দেশে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডায় আক্রান্ত ৫ লাখ করে। টেক্সাস ও নিউ ইয়র্কেও সংক্রমিত ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।

জার্মানির চিকিৎসকরা জানিয়েছে, তাদের দেশে এখন সংক্রমণের দ্বিতীয় ঝড় চলছে। ফরাসি বিজ্ঞানীদেরও আশঙ্কা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ নিয়েই। ইরান মাঝখানে ভাল সামাল দিলেও, গত ২৪ ঘণ্টায় সে দেশে দু’শোরও বেশি মৃত্যুর খবর মিলেছে। ট্রাম্প যে চীনের তুলনা টেনেছিলেন, সে দেশে আজ নতুন করে ৩৬টি সংক্রমণের খবর মিলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনার উৎস খুঁজে বার করার কৌশল নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করছে তারা। এরই মধ্যে আজ ইটালির এক দল গবেষকের দাবি, এই সার্স-কোভ-২ ভাইরাসের অন্তত ছ’টি স্ট্রেন পাওয়া গেলেও এর মিউটেশন-ক্ষমতা দুর্বল। বরং সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিজেকে পাল্টে ফেলার হার দ্বিগুণ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা