কাশ্মিরে বড় সহিংসতার আশঙ্কা, কারফিউ
আন্তর্জাতিক

কাশ্মিরে বড় সহিংসতার আশঙ্কা, কারফিউ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কাশ্মির উপত্যকাকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার এক বছর পূর্তিতে বড় ধরনের সহিংস বিক্ষোভের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ ধরনের পরিস্থিতি ঠেকাতে মঙ্গলবার (৪ আগস্ট) ও বুধবার (৫ আগস্ট) কাশ্মিরজুড়ে কারফিউ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিলও পাস করা হয়। সে সময় কয়েকশ রাজনৈতিক নেতাকে আটক বা গ্রেপ্তান করা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ অনেক নেতা এখনও গৃহবন্দি রয়েছেন। গত সপ্তাহেই মেহবুবা মুফতির বন্দিদশা আরও তিনমাস বাড়িয়েছে জম্মু-কাশ্মির প্রশাসন।

কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার এক বছর পূর্তি হতে যাচ্ছে বুধবার। এদিন তুমুল বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়, ‘বিদ্রোহী এবং পাকিস্তানের মদদপুষ্ট কিছু সংগঠন ৫ আগস্টকে ব্ল্যাক ডে বা অন্ধকার দিন হিসেবে পালনের পরিকল্পনা করেছে। এদিন বিক্ষোভের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জনজীবন ও সম্পদ নষ্ট করার মতো সহিংস বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।’

ওই আদেশে জানানো হয়, সমগ্র কাশ্মির উপত্যকা জুড়েই কারফিউ জারি থাকবে। তবে করোনা পরিস্থিতির মধ্যে যে সকল ব্যক্তি প্রয়োজনীয় পরিষেবাগুলোতে যুক্ত রয়েছেন, তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনুমতি দেওয়া হয়েছে।

গত বছর কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার সময়ে ও সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরে এই একই ধরনের কারফিউ আরোপ করা হয়েছিল। জেলা কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারফিউয়ের আদেশ করোনার বিধিনিষেধকে আরও শক্তিশালী করবে। আদেশে বলা হয়, এমনিতেই ক্যান্টনমেন্ট এলাকায় চলাচল নিষিদ্ধ, সেখানে কারফিউ জারি হলে বিধিনিষেধ আরও শক্তিশালী হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা