আফগান কারাগার থেকে পালিয়েছে ৪০০ কয়েদি
আন্তর্জাতিক

আফগান কারাগার থেকে পালিয়েছে ৪০০ কয়েদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের জালালাবাদ কারাগার ইসলামিক স্টেট (আইএস) দখল করার ২০ ঘণ্টা পর নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। আইএস কারাগারটি দখলের পর সেখান থেকে ৪০০ বন্দি পালিয়েছে। দিনব্যাপী দখল ও সংঘর্ষে নিহত হয়েছে ৩৯ জন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

প্রাদেশিক কাউন্সিল সদস্য আজমল ওমর জানান, আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের অন্তত ১০ জঙ্গি আইএস সদস্য। তাদের লক্ষ্য ছিল কারাগার থেকে তাদের মিত্র জঙ্গিদের ছাড়িয়ে নেওয়া। হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে।

খবরে বলা হয়েছে, হামলার সময় পালিয়ে যাওয়া কয়েদিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আফগানিস্তানে আইএস অনুগত গোষ্ঠী আইএস ইন খোরাসান হামলার দায় স্বীকার করেছে। তবে এটি স্পষ্ট নয় যে, তারা কোনো নির্দিষ্ট কয়েদিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল কি না।

জালালাবাদে আফগান গোয়েন্দা বাহিনীর হাতে আইএসের এক সিনিয়র গ্রুপ কমান্ডার নিহতের একদিন পর কারাগারে হামলার ঘটনা ঘটলো।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা