আন্তর্জাতিক

মদপানে ভারতের পাঞ্জাবে মৃত ১০৫

ইন্টারন্যাশনাল ডেস্ক :

ভারতের পাঞ্জাবে ভেজাল মদপান করে মৃতের সংখ্যা বেড়ে ১০৫ দাঁড়িয়েছে জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পাঞ্জাবের স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৩ আগস্ট) স্থানীয় প্রশাসন জানায়, রাজ্যের বিভিন্ন জেলায় চালানো অভিযান মদ তৈরি, বাজারজাত ও বিক্রিতে জড়িত অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে কয়েক হাজার লিটার ভেজাল মদ।

গত বুধবার (২৯ জুলাই) এ ঘটনায় প্রথমে এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার (৩১ জুলাই) মৃতের সংখ্যা দাঁড়ায় ২১ জনে। এরপর আরো ৮৪ জন মারা যান। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনা অনুসন্ধানে বিশেষ তদন্তের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমারিন্দর সিং। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ভেজাল মদ তৈরির বিষয়টি স্থানীয় প্রশাসন জানতো। তাদের কাছে অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান তারা। ঘটনার পরই সাত শুল্ক কর্মকর্তা ও ছয় পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে রাজ্য প্রশাসন।

গত বছর বিষাক্ত মদ খেয়ে ১৫১ জনের মৃত্যু হয়। যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে ভেজাল মদপানে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা