আন্তর্জাতিক

লেবানন বিস্ফোরণে কোনও বাংলাদেশি নিহত হয়নি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননে জোড়া বিস্ফোরণে বাংলাদেশের কেউ নিহত হয়নি। তবে কয়েকজন সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই এবং আহত বাংলাদেশিদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।’

আহত প্রসঙ্গে তিনি জানান, ১০ জনের কম আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন অধিকতর আহত বাকিরা বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন।

তিনি আরও জানান, জাহাজে মোট সদস্য সংখ্যা ১১০ জন এবং যেহেতু ঘটনাটি সন্ধ্যার আগ দিয়ে হয়েছে এবং সেইজন্য অনেকেই জাহাজে ছিলেন না।

উল্লেখ্য, মঙ্গলবার বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এতে শহরের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো শহরজুড়েই কম্পন অনুভূত হয়। বিস্ফোরণস্থলে কয়েক মাইল দূরের ভবনের জানালাও ভেঙে গেছে।

ভয়াবহ এই বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গোয়েন্দা ও মেডিক্যাল সূত্রের বরাতে জানিয়েছে, অন্তত দশটি মরদেহ বিস্ফোরণের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা