আন্তর্জাতিক

ধর্ষণের অভিযোগে ব্রিটিশ এমপি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

সংসদীয় এক সহযোগীকে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং ভিকটিমকে জবরদস্তিমূলকভাবে নিয়ন্ত্রণের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এক এমপি ও সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা এএফপি । তবে গ্রেফতার এমপি’র নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, ৩১ জুলাই, শুক্রবার যৌন অপরাধ ও আক্রমণ সংক্রান্ত চারটি পৃথক অভিযোগ আসে তাদের হাতে। এর পরদিন ধর্ষণ সন্দেহে বয়স ৫০ বছরের ঘরে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, আগস্টের মাঝামাঝিতে আবার আদালতে হাজির করা হবে তাকে।

বিবিসি জানিয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় ইংল্যান্ডের সানডে টাইমস পত্রিকায়। তাতে বলা হয়, ধর্ষণের অভিযোগ করা তরুণীর বয়স ২০ বছরের কোটায়।

ভুক্তোভোগী জানিয়েছেন, এই এমপি তাকে যৌন হেনস্তা করেছেন, যৌনতা করতে বাধ্য করেছেন এবং এতে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনা ব্রিটেনের পার্লামেন্ট ভবন ওয়েস্ট মিনিস্টারের লামবেথ ও হ্যাকনেতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি সময়ের মধ্যে ঘটে থাকতে পারে।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা