আন্তর্জাতিক

সময়েই ভোট হোক, ফের ট্রাম্পের মতবদল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফের ডিগবাজি খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দ্রুত বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাম্প্রতিক সমীক্ষায় উঠে আসছে যে, ক্রমশ জনসমর্থন হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তাও ক্রমশ ঊর্ধ্বমুখী। ট্রাম্প জানিয়েছিলেন, পোস্টাল ব্যালট বা মেইল-ইন ভোটে কারচুপির সম্ভাবনা রয়েছে। তাই নভেম্বরে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি। কিন্তু সেই নিয়ে দলের অভ্যন্তর ও বিরোধীদের আপত্তির মুখে ১৮০ ডিগ্রি ঘুরলেন ট্রাম্প।

আজ শনিবার (১ আগস্ট) সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, তিনি নির্বাচন পিছানোর পক্ষপাতী নন। যথাসময়েই নির্বাচন চান তিনি। কিন্তু ব্যালটে কারচুপি হলে নির্বাচন করার কোনো মানে হয় না।

নভেম্বরের প্রথম মঙ্গলবার অর্থাৎ ৩ তারিখে প্রেসিডেন্ট পদে ভোট হওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। তবে তার সেই প্রস্তাবের বিরোধিতা করেন ডেমোক্র্যাটরা। এমনকি রিপাবলিকানদের একাংশও ট্রাম্পকে এই প্রসঙ্গে সমর্থন করেননি। সাউথ ক্যারোলাইনার সেনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম জানান, প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

তার বক্তব্য, কারচুপি নিয়ে ট্রাম্পের উদ্বেগ একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। কিন্তু তার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা