আন্তর্জাতিক

জিরাফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অস্ট্রেলিয়ার এক জিরাফ মাথা উঁচু করে বলতে পারে, তার চেয়ে ‘বড়’ এখন আর কেউ নেই। বড় মানে বয়সে নয়, উচ্চতায়। ‘ফরেস্ট’ নামের ওই জিরাফটিই এখন সবচেয়ে লম্বা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে ফরেস্টকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে বিরওয়া চিড়িয়াখানার বাসিন্দা ফরেস্টের উচ্চতায় ‘মাত্র’ দোতলা বাড়ির সমান, ১৮ ফুট আট ইঞ্চি। ফরেস্টই এখন জীবিত জিরাফদের মধ্যে সবচেয়ে লম্বা। গত বছরের ৪ ডিসেম্বর ফরেস্টের উচ্চতা মাপা হয়। তারপর তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা খতিয়ে দেখেন। সম্প্রতি তাদের সাইটে সেই ঘোষণা করা হয় এবং ফরেস্টের বাসস্থানে প্রসংশাপত্রও পৌঁছে দেওয়া হয়েছে।

ফেসবুকে ফরেস্টের কয়েকটি ছবি পোস্ট হয়েছে। পোস্ট করেছেন, বিন্ডি আরউইন, যিনি ক্রোকোডাইল হান্টার নামে পরিচিতি স্টিভ আরউইনের মেয়ে। সেই ছবিতে তার ভাই বব আরউইনকেও দেখা যাচ্ছে। বিন্ডির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কী ভাবে সেই জিরাফের উচ্চতা মাপা হচ্ছে। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্র পাওয়ার পর সেটির সঙ্গে ফরেস্টের ছবিও পোস্ট করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা