করোনায় এবার আক্রান্ত ব্রাজিলের ফার্স্টলেডি
আন্তর্জাতিক

করোনায় এবার আক্রান্ত ব্রাজিলের ফার্স্ট লেডি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

স্বামী ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বলসোনারোর করোনামুক্ত হওয়ার পাঁচদিন পর আক্রান্ত হলেন ফার্স্টলেডি মিশেল বলসোনারো।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরীক্ষায় মিশেলকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়, তবে ৩৮ বছর বয়সী মিশেল শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি প্রেসিডেন্টের সরকারি মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দুই সপ্তাহ করোনায় ভুগে গত শনিবার (২৫ জুলাই) এই ভাইরাস থেকে মুক্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

গত ৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন জেইর বলসোনারো। তারপর থেকে তিনবার টেস্ট করেও তিনি পজিটিভ ছিলেন। অবশেষে চতুর্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ ফল আসে। প্রেসিডেন্ট নিজেই টুইটারে এ তথ্য জানান।

লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত ২৬ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯১ হাজার তিন শতাধিক মানুষ। মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন করোনাভাইরাসকে শুরু থেকেই ‘সামান্য ফ্লু’ বলে হেলাফেলা করা বলসোনারো। অনেকের দাবি, সরকারের অবহেলায়ই আজ বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা