জার্মানি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা!
আন্তর্জাতিক

জার্মানি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা!

নিজস্ব প্রতিবেদক:

যক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জার্মানি থেকে প্রায় ১২ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন। জার্মানি থেকে এসব মার্কিন সেনা সরিয়ে নতুন কোনো দেশ বা অঞ্চলে স্থানান্তর করতে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার (২৯ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘জার্মানির ওপর আমরা অনেক অর্থ ব্যয় করেছি। বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে তারা আমাদের সুবিধা নিয়েছে। তারা জিডিপির ২ শতাংশ ন্যাটোকে পরিশোধ করছে না। এ জন্য আমরা সেনা সংখ্যা কমিয়ে আনছি।’

যুক্তরাষ্ট্রের ৩৬ হাজার সেনার বিশাল একটি দল রয়েছে জার্মানিতে। তাদের এক-তৃতীয়াংশ প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে জার্মানি থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিলে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ জার্মানির সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা