আন্তর্জাতিক

'কেউ পছন্দ করে না', মিডিয়াতে ট্রাম্পের আক্ষেপ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন মুলুকে করোনা মহামারি মোকাবিলার নীতি নির্ধারক তিনি। সেই ভাইরাস বিশেষজ্ঞ তথা চিকিৎসক অ্যান্টনি ফাউচিকে কেন তার থেকে বেশি কৃতিত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখলেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আক্ষেপ, ‘‘আমাকে কেউই পছন্দ করে না!’’

কোভিড-১৯-এর হানায় এই কয়েক মাসে দেড় লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মাস্ক পরাকেও গুরুত্ব দিতে চাইছেন না তিনি। যার জেরে আপাতত চারটি প্রদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সমীক্ষা বলছে, সংক্রমণ মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতার জেরে তার জনপ্রিয়তা কমছে। উল্টা হু হু করে বাড়ছে তারই প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ফাউচির বাতলে দেওয়া নীতি অক্ষরে অক্ষরে পালন করছেন অধিকাংশ আমেরিকাবাসী। অনেকেই কৃতিত্ব দিচ্ছেন তাকে। আর তাতেই ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এখনও দাবি করছেন, কোভিড-১৯ মোকাবিলায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কাজে দিচ্ছে। অথচ কয়েক সপ্তাহ আগেই দেশের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) এই ওষুধ ব্যবহারের নির্দেশ প্রত্যাহার করেছে। কারণ অনেকগুলি গবেষণা একসঙ্গে জানিয়েছে, এই ওষুধে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রেসিডেন্টের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ট্রাম্পের বক্তব্য, ফাউচি ও তার দলের থেকে তার প্রশাসনের বেশি প্রশংসা প্রাপ্য। আর সেটা হচ্ছে না কারণ, ট্রাম্পের মতে হয়তো তার ব্যক্তিত্বের জন্যই তাকে কেউ পছন্দ করেন না।

এই পরিস্থিতিতে ফের একটি বিতর্কিত ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প, যা নিয়ে ফের হইচই শুরু হয়েছে। ভিডিওটিতে এক দল চিকিৎসক সুপ্রিম কোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে নিজেদের প্রথম সারির কোভিড-যোদ্ধা বলে দাবি করছেন। তারা বলছেন, এই সংক্রমণ মোকাবিলায় মাস্কের প্রয়োজন নেই। দরকার নেই লকডাউনেরও। প্রথমে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভিডিওটি শেয়ার করেন। পরে রিটুইট করেন প্রেসিডেন্টও। বিতর্কিত মন্তব্য থাকায় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি ভিডিওটিকে হয় ডিলিট করেছে, নয়তো সীমিত করেছে। পরে ওই ভিডিও ডিলিট করেছেন প্রেসিডেন্টও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা