আন্তর্জাতিক

আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের মধ্যে সৌদি আরবে সীমিত পরিসরে শুরু হওয়া হজের অংশ হিসেবে আরাফাত ময়দানে সমবেত হচ্ছেন হাজিরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পবিত্র এই ময়দানে সমবেত হবেন এবারে সুযোগ পাওয়া দশ হাজার হাজি। মহান আল্লাহর কাছে নিজের উপস্থিতির জানান দিয়ে পাপমুক্তির আকুল বাসনায় তারা ধ্বনি তুলবেন ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুল্‌ক’।

সৌদি সরকারের মনোনীত প্রতিনিধি হিসেবে এ বছর হাজিদের উদ্দেশে খুতবা দেবেন রাজ দরবারের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া। বাংলাসহ দশটি ভাষায় অনুবাদ করে তা সম্প্রচার করা হবে। এদিকে আরাফাত ময়দানে হাজিদের স্বাগত জানানোর সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর হজে সারা বিশ্ব থেকে লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী যোগ দিলেও এবারের পরিস্থিতি আলাদা। করোনার কারণে কেবল সৌদি আরবে অবস্থানরত নির্বাচিত ব্যক্তিরাই সুযোগ পেয়েছেন। তারপরও ভাইরাসটি থেকে সুরক্ষায় হজের সময়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকের করোনা পরীক্ষার পাশাপাশি হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আনুষঙ্গিক স্থাপনাগুলো স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। হজের সময় সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হাজিদের প্রত্যেকের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

হজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ আরাফাত ময়দানে সমবেত হওয়া। আগের দিন মিনায় রাত্রি যাপনের পর জিলহজ্ব মাসের নয় তারিখের (এবার ৩০ জুলাই, বৃহস্পতিবার) সকাল থেকেই আরাফাত ময়দানে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। মিনা থেকে ১০ কিলোমিটার হেঁটে এখানে যেতে হয়। হাজিরা নামিরা মসজিদ থেকে দেওয়া খুতবা শোনার পর জোহর ও আসরের নামাজ একইসঙ্গে সংক্ষিপ্তভাবে আদায় করবেন। তারপর হজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া ও কোরান তেলওয়াতের মাধ্যমে সূর্যাস্তের অপেক্ষা করবেন। সূর্যাস্তের পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাতের ময়দান থেকে রওনা দেবেন মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন।

মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করবেন হাজিরা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। পরদিন (শুক্রবার, ৩১ জুলাই) সকালে ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়। জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

বৃহস্পতিবার আরাফাত ময়দানে হাজিদের স্বাগত জানাতে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রেখেছে সৌদি কর্তৃপক্ষ। অতিরিক্ত গরম বা তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে। আরাফাত ও মুজদালিফা থেকে হাজিরা চলে যাওয়ার আগ পর্যন্ত এসব জায়গায় থাকবে ভ্রাম্যমাণ হাসপাতালও। করোনায় আক্রান্ত হয়ে পড়াদের জরুরিভিত্তিতে আলাদা করে ফেলার ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে হজের প্রথম দিনে কোনো হাজির করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে এবারে আরাফাত ময়দানে খুতবা দেবেন শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া। সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে জানানো হয়, রাজদরবারের কাউন্সিল অব সিনিয়র স্কলারের এই সদস্যকে খুতবা দেওয়ার জন্য মনোনীত করেছেন দুই পবিত্র মসজিদের জিম্মাদার ও সৌদি বাদশাহ সালমান।

হজে অংশ নেওয়া হাজি হামিদে হালিমি আরব টাইমসকে বলেন, ‘সৌদি আরবে আসার পর থেকেই হজে পালনের স্বপ্ন দেখেছি, আর শেষ পর্যন্ত তা সত্যি হচ্ছে। আমার দলে ২০ জনের মতো নারী রয়েছেন। আর শুরু থেকেই নারীদের সঙ্গেই থেকেছি। হোটেল থেকে মিকাত ও হারাম পর্যন্ত সব জায়গায় নারীদের সঙ্গেই ছিলাম। এমনকি যেসব নারী স্বামীদের সঙ্গে এনেছেন তাদেরও নারীদের সঙ্গে রেখেছেন। সে কারণে চমৎকার বোনসুলভ অভিজ্ঞতা হয়েছে।’ তিনি জানান, হাজিরা প্রত্যেকেই দুরত্ব মেনে চলা সংক্রান্ত নির্দেশনা মেনে চলছেন।

ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা অবশ্য কর্তব্য বলে বিশ্বাস করা হয়। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হজ পালন করতে হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা