জামিন পেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

জামিন পেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক ১ মিলিয়ন রিংগিত দিয়ে জামিন পেয়েছেন। মালায় রিংগিত ১ মিলিয়ন দিয়ে জামিন পেলেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১ টায় জামিন নিতে হাইকোর্টে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী। হালকা নীল রঙের শার্ট পরে নাজিব রাজ্জাক সাংবাদিকদের এড়িয়ে পেছনের দরজা দিয়ে আদালতে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই তার ছোট ছেলে নওরশমন জামিনদার হিসাবে উপস্থিত হয়ে হাইকোর্টের ফৌজদারি রেজিস্ট্রেশন কাউন্টারে যান।

৩০ মিনিট সেখানে থাকার পরে, সাবেক প্রধানমন্ত্রীর জন্মস্থান পাহাংয়ের পেকানের সংসদ সদস্যকে তার অনুগামীদের সঙ্গে আদালতের মূল ফটক দিয়ে বের হয়ে আসতে দেখা যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সবকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহামেদ নাজলান মোহামেদ ঘাজালির আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড ও ২১০ মিলিয়ন রিংগিত জরিমানা করেন। যদিও সব অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

তার বিরুদ্ধে সাতটি ‘মিলিয়ন ডলার’ দুর্নীতির মামলা রয়েছে। তিনি বিশ্বাসভঙ্গ, মানিলন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত সবগুলো ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা