আন্তর্জাতিক

অনাথ জেব্রার মায়ের ভূমিকায় ওয়াল্ডলাইফ কর্মীরা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জঙ্গলের ভয়ঙ্কর শিকারিরা একদিন তার মাকে কেড়ে নেয়। কয়েক মুহূর্তের মধ্যে অনাথ হয়ে যায় সে। যদিও জঙ্গলে এটা প্রতি দিনের ঘটনা। কিন্তু এই ঘটনার পরবর্তী অংশ একটু অন্য রকম। কারণ এখানে অনাথ এই জেব্রার মায়ের ভূমিকা পালন করছেন এক বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা। তবে তারা এই জেব্রা শাবকের কাছাকাছি যেতে অভিনব এক পন্থা নিয়েছেন।

কেনিয়ার সাভো ইস্ট ন্যাশনাল পার্কে এক সিংহের আক্রমণে এক জেব্রা মারা যায়। আর তার একটি শাবক নিজেকে সিংহের নজর থেকে লুকিয়ে কোনও রকমে প্রাণে বাঁচে। পরে সেই জেব্রা শাবককে নিয়ে যাওয়া হয় সেলড্রিক ওয়াল্ডলাইফ ট্রাস্টে। সেখানকার কর্মীরা এবার জেব্রাটিকে দেখভালের দায়িত্ব নেন।

কিন্তু সমস্যা হল, সে তার মাকে ছাড়া এত দিন বিশেষ কাউকে চিনত না। তাই তার দায়িত্ব নেওয়া মানুষগুলির সঙ্গে সে ঠিক সহজ হতে পারছিল না।

এই সমস্যার সমাধানে একটু অন্য পন্থা নেন ওই কর্মীরা। তারা সাদা-কালো ডোরাকাটা জামা পরেন, ঠিক জেব্রার গায়ে যেমন ডোরা থাকে তেমন। অর্থাৎ তারা জেব্রার মতো সাজেন। আর এতে বেশ কাজ হচ্ছে বলেও জানিয়েছেন সেলড্রিক ওয়াল্ডলাইফ ট্রাস্টের কর্তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা