আফগানিস্তানে গাড়িবোমা হামলা, নিহত ১৭
আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের এই হামলায় আহত হয়েছেন আরও ২১ জন।

ঈদ-উল আযহা উপলক্ষে তালেবান বাহিনীর সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। শুক্রবার (৩১ জুলাই) থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।

এদিকে তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।

হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।

আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা পবিত্র ঈদ-উল আযহার আগের রাতে আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা করেছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা